আনন্দ মোহন কলেজ ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগরে অবস্থিত আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত ৮টায়।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ। উৎসবমুখর পরিবেশে নান্দনিক এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব তানভীর আহমেদ রবিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, সহ-সভাপতি ওয়ালিউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ও দিদারুল ইসলাম দিদার।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights