আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

অনলাইন ভার্সন

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই এর মসজিদে শুক্রবার আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী দল এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী দল।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ০৩টি দল (সেনা, নৌ ও বিমান) অংশগ্রহণ করে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার।

এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights