আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ হোসেনপুরস্থ তার নিজস্ব বাসভবনে প্রায় ১৭ জন আহত শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎসহ ছাত্রদের চিকিৎসার খোঁজ খবর নেন। একই সাথে তিনি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে ঘোষণা দেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শহর বিএনপির সভাপতি সেলিম হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights