আফগানিস্তানের যে তিন শহরে হামলা চালালো পাকিস্তান
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের যে শহরগুলোকে পাকিস্তান তাদের সবশেষ হামলার লক্ষ্যবস্তু করেছে সেগুলো হলো-কাবুল, কান্দাহার ও পাকতিকা। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এ শহরগুলোর অবস্থান। এই পার্বত্য সীমান্ত ২ হাজার ৬০০ কিলোমিটার (১ হাজার ৬১৫ মাইল) দীর্ঘ।
বিবিসি জানায়, আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেছেন যে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাবুলে থাকা এএফপি সংবাদদাতারা জানিয়েছে ভোরের দিকে জোরালো বিস্ফোরণে শহর কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল।
আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের
পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করা পোস্ট সরিয়ে নিলেন তালেবান মুখপাত্র
উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, কাবুল–কান্দাহারে হামলা
‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, ১৩৩ আফগান সেনা নিহত
