আবার বিয়ের পিঁড়িতে জেফ বেজোস

অনলাইন ডেস্ক

আবার বিয়ে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজ জুটি। বেজোসের বাগদত্তা লরেন সানচেজ (৫৫) একসময় টিভির সংবাদ পাঠক ছিলেন।

এ সপ্তাহের শেষ নাগাদ, অর্থাৎ বড়দিনের পরপরই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে এ যুগলের বিয়ের সম্ভাব্য আয়োজনের খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

স্কি খেলার জন্য পরিচিত এ শহরের এক সুশি রেস্তোরাঁ ‘মাতসুশিয়া’ ডিসেম্বরের ২৬ ও ২৭, দুই দিনের জন্য বুক করে রেখেছেন তারা।

বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ হবে বলেই খবর দিয়েছে পত্রিকাটি। বিয়ের বাজেট ৬০ কোটি ডলার বলে শিরোনামে লিখেছে তারা। আর, মূল আয়োজন হবে ২৮ ডিসেম্বর শনিবার।

বিয়ে ও বড় দিনটিকে ঘিরে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন বেজোস ও সানচেজ জুটি। এরইমধ্যে তিনটি সূত্র ডেইলি মেইলকে বলেছে, ২৮ ডিসেম্বর ৬০ বছরের বেজোসের বিয়ের বিষয়ে তাদের জানানো হয়েছে।

এর আগে লরেনের সঙ্গে প্রণয়ের খবর ফাঁস হলে ২০১৯ সালের মাঝামাঝি ভেঙে যায় সে সময়ের স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বেজোসের ২৫ বছরের সংসার। তাদের বিচ্ছেদে প্রায় তিন হাজার আটশ কোটি ডলার গুনতে হয়েছিল বেজোসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights