আবারও কুয়াকাটার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে মৃত একটি ডলফিন। এটি লম্বা প্রায় ৮ ফুট। ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশের চামড়া উঠে গেছে এবং পেট ফেটে যাওয়াসহ দড়ি দিয়ে লেজ বাধা বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রবিবার সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা মৃত এ ডলফিনটি ভেসে আসে। স্থানীয়রা প্রথম মৃত ডলফিনটি দেখতে পান। পরে খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপরা সদস্যরা যৌথভাবে মৃত এ ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।

উপকূলী পরিবেশ রক্ষার আন্দোলনের উপরা যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, বারবার মৃত্যু ডলফিন ও কচ্ছপ তীরে ভেসে আসা প্রমাণ করে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ ও নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে। এছাড়া ডলফিন মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিষয়টি তদন্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন ।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায় এজন্য মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights