আবারও বৃষ্টি বিরতি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা আবারও বৃষ্টির কারণে বিরতিতে। আগে দুই ঘণ্টার বিরতি ছিল। এখন বেশি সময় বিরতি থাকলে ওভার আরও কমতে পারে।

এর আগে বৃষ্টির বিঘ্নিত ম্যাচটি ৪২ ওভারে কমানো হয়। বৃষ্টির পর মাঠে ফিরেই সাফল্য পেতে শুরু করে টাইগার বোলাররা। পর পর দুই ওভারে কিউইদের ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

ফিন অ্যানেল ও চ্যাড বোসকে ফিরিয়েছেন ফিজ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
মূল একাদশে আছেন চার ওপেনার লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights