আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্য নিহত

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে নিজ জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে মোস্তফা বিশ্বাস বজ্রপাতে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা বিশ্বাস আমতলীর চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights