আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি। নির্বাচন পেতে হলে আমাদের মধ্যে ঐক্যকে আরও অটুট রাখতে হবে।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়াল ভিডিওর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির-সহ সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান ড. মফিদুল আলম খান, সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন জুয়েল, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights