আমাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রবিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে, ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে তিনি এই পরামর্শ দেন।

সালাহউদ্দিন বলেন, আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগোতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই মেধাপাচার বন্ধ হবে।’

রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘তবে সেক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যহত থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights