চাবি প্রতীকে নিবন্ধন চায় জনতার দল

নিজস্ব প্রতিবেদক

চাবি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতার দল।

রবিবার (২২ জুন) নির্বাচন ভবনের প্রাপ্তি ও জারি শাখায় আবেদন জমা দেন দলেল আহ্বায়ক ব্রি.জে. (অব.) শামীম কামাল ও সদস্য সচিব আজম খান।

আবেদন জমা দেওয়ার পর শামীম কামাল সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করেছি৷ আমাদের জেলা ও উপজেলা কমিটি আইন অনুযায়ী গঠন করা হয়েছে। এখন বাকি সিদ্ধান্ত নেবে কমিশন।

তিনি বলেন, আমরা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য সাহসী, শিক্ষিত, দেষপ্রেমিক মানুষদের সংগঠিত করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য পরবর্তী প্রজন্ম, সামনে নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী প্রজন্ম। গত ৫৪ বছরে দেশের রাজনীতিতে সুষ্ঠু ধারা তৈরি হয়নি। যে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দরকার তা গড়ে ওঠেনি। এই জায়গাতে আমরা মনে করি যদি সৎ, শিক্ষিত ভালো মানুষ একত্রিত হই তাহলে সুষ্ঠু ধারা তৈরি করতে পারবো

সদস্য সচিব আজম খান বলেন, যে আশা আকাঙ্খার জন্য দল সৃষ্টি করেছি, তার নিবন্ধনের জন্য আবেদন জমা করলাম। এসময় দলটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights