আমিরাতে দুটি বাংলাদেশ মিশনে বিজয় দিবস পালিত

জাসেদুল ইসলাম, আরব আমিরাত
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয়কে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির দু’টি বাংলাদেশ মিশনে এই দিবস টি যথাযথ মর্যাদায় পালন করা হয়। ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের পর মহান শহীদদের স্মরণে দোয়াও মোনাজাত করা হয়।

আরব আমিরাতে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর আমিরাতে এবারের বিজয় দিবস উদযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিজয় দিবস উপলক্ষে দুবাই বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনানো হয়। পরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কনসাল জেনারেল আহবান জানিয়ে বলেন, মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহবান করেন তিনি। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরো নতুন অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

এদিকে এই বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশ কমিউনিটির মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে। কমিউনিটি নেতাদের অভিযোগ এবারের আয়োজনে অসংখ্য কমিউনিটি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাছাড়া কিছু ব্যক্তিকে প্রাধান্য দিতে গিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য ও নষ্ট করা হয়েছে বলেও দাবি তাদের।

দুবাইয় বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে বিজয় দিবসের এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি নিত্য পরিবেশন করেন রাস আল-খাইমা বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও কনসুলেটে কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights