নানা আয়োজনে শিশু একাডেমিতে বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ শিশু একাডেমিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে একাডেমির মিলনায়তনে শিশুদের নিয়ে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। এছাড়াও একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক ভিত্তিক চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বৈষম্যমুক্ত চেতনায় ২০২৪ সালের এ গণঅভ্যুত্থান। সুতরাং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়া আজকের এ দিনে আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights