আরব সাগরে নৌ ও আকাশ পথে নজরদারি জোরদার করেছে পাকিস্তান

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক শিপিং লেনে যান চলাচলের সুরক্ষার জন্য আরব সাগরে নৌ ও আকাশ পথে নজরদারি জোরদার করেছে পাকিস্তান।

সোমালিয়া উপকূলে বাহরাইনগামী একটি বাল্ক ক্যারিয়ার ছিনতাইয়ের খবর পাওয়ার কয়েক দিন পর ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করা জয়। এরপর পাকিস্তান নৌবাহিনী সাগরে টহল জোরদারের তথ্য জানাল।

রবিবার এক বিবৃতিতে পাকিস্তান নৌবাহিনী বলেছে, আরব সাগরে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে যাতে আমাদের ও আন্তর্জাতিক সমুদ্র যোগাযোগ ব্যবস্থা কঠোর নজরদারির মধ্যে রাখা যায়। যেসব এলাকায় পাকিস্তানগামী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করছে, সেখানে দুই থেকে তিনটি জাহাজ সর্বদা টহল দিচ্ছে। এ ছাড়া আমাদের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক সমুদ্র যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বিমান নজরদারিও গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights