মার্কিন নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। প্রতি চার বছর অনুষ্ঠিত এই নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই ভোটারদের আগ্রহ থাকে এই নির্বাচন নিয়ে, বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে। তারা চান দ্রুত ভোটের কাজটি সেরে ফেলতে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মঙ্গলবার সকালেই ভোটগ্রহণ শুরু হয়েছে। অনেক রাজ্যে কেন্দ্র খোলার আগেই বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর ক্যারোলাইনার উইলমিংটনের লয়্যাল অর্ডার অব দ্য মুজ লজ কেন্দ্রটি খোলা হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এর আগেই ভোট দিতে হাজির হয়েছিলেন ৩০ থেকে ৪০ জন লোক।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে কেন্দ্র খোলার আগেই বাইরে দাঁড়িয়েছিল ৫০ জন ভোটার। সকালের ঠাণ্ডা এড়াতে অনেকেই কফির কাপ হাতে নিয়েই লাইনে দাঁড়িয়ে যান।

বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন রাজ্যের কেন্দ্রগুলো খুলতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট দিতে শুরু করেছেন ডেলাওয়্যার
ওয়াশিংটন, ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, কানসাস , মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস,মিশিগান,মিসৌরি ও রোড আইল্যান্ডের ভোটাররা। সূত্র: সিএনএন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights