আলজেরিয়ার জার্সিতে মাহরেজ অধ্যায়ের সমাপ্তি

বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ৩২ -এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। আর দলের এই বিদায়ের সঙ্গেই শেষ হলো দেশটির অন্যতম সেরা ফুটবলার ও অধিনায়ক রিয়াদ মাহরেজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

ভ্যাঙ্কুভারে ম্যাচ শেষে মাহরেজ জানান, জাতীয় দলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। দীর্ঘ এক যুগ দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি।

২০১৪ সালে আর্মেনিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় মাহরেজের। এরপর ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে আলজেরিয়ার হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে করেছেন ৪০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪৫টি গোল।

দেশের হয়ে তার সবচেয়ে বড় অর্জন ছিল আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। ক্লাব ফুটবলেও অসাধারণ সাফল্য পাওয়া এই উইঙ্গার জাতীয় দলের জার্সিতেও ছিলেন দীর্ঘদিনের ভরসার প্রতীক।

চলতি বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মাহরেজ। আসরে তিনি ২টি গোল এবং একটি গোলে সহায়তা করেছেন। তবে তার পারফরম্যান্স আলজেরিয়াকে আরও দূরে নিয়ে যেতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights