আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে জয়ী থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

বুধবার (১৩ মে) বিধানসভায় আস্থা ভোটে তাঁর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার পক্ষে ১৪৪ জন বিধায়ক ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে ২২টি, আর পাঁচজন বিধায়ক ভোটদানে বিরত থাকেন।

ভোট চলাকালীন প্রধান বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর ৫৯ জন বিধায়ক ওয়াকআউট করেন। অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-র ৪৭ জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন।

আস্থা ভোটে জয়ের পর থালাপতি বিজয় বলেন, টিভিকে-র প্রতীক ‘বাঁশির শব্দ’ রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর ভাষায়, সংখ্যাগরিষ্ঠ না হলেও তাঁর সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবে।

তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এআইএডিএমকে-র অভ্যন্তরীণ বিভাজন। দলের ২৫ জন বিধায়ক দলীয় নির্দেশ অমান্য করে টিভিকে-কে সমর্থন জানান, যা দলটির ভেতরের সংকট আরও গভীর করেছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights