ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত মোহম্মদ শামি

অনলাইন ডেস্ক

এখনো সারেনি মোহম্মদ শামির চোট। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন তিনি। শামি না খেললে দুর্বল হবে ভারতের পেস আক্রমণ। দেশের মাটিতে টেস্ট সিরিজের আগে শামির চোট বড় ধাক্কা দিয়েছে ভারতীয় শিবিরে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গোড়ালিতে চোট পাওয়ার পর শামি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন। সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনো বোলিং শুরু করেননি শামি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তার খেলা নিয়ে বড় সংশয় রয়েছে। তবে তৃতীয় টেস্ট থেকে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

শামির চোট সত্ত্বেও তাকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজের দল ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে যোগ দেন আবেশ খান। যদিও প্রথম একাদশে সুযোগ হয়নি আবেশের।
ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ থাকাতেই শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছিল না বোর্ড। যশপ্রীত বুমরাহ ও মোহম্মদ সিরাজের পাশে শামি থাকলে ভারতের পেস আক্রমণ সামলাতে সমস্যা হবে ইংল্যান্ডের। কিন্তু এখন চোটের কারণে যদি প্রথম দুই টেস্টে শামিকে পাওয়া না যায়, তা হলে হয়তো মুকেশ কুমারকে দেখা যেতে পারে ভারতীয় দলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights