চাঁদপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তার অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

সোমবার দুপুরে উপজেলার আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাক বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights