ইতালি পাঠানোর নামে প্রতারণা, প্রতারককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ইতালিতে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারককে গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে।

রবিবার সকালে শহরের উপকণ্ঠ বারঘরিয়া ব্রীজ চত্বরে চামাগ্রাম ভ্যালাপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বারঘরিয়া ইউনিয়নের রবু মেম্বারের ছেলে মোহাম্মদ আলী কালু ও তার ভাই পালু ইতালি পাঠানোর নামে এলাকার ১২ জনের কাছ থেকে ২০২২ সালে প্রায় ৯০ লাখ টাকা নিয়ে ভুয়া ভিসা দেয়। পরে ওই ভিসা ইতালি দূতাবাসে জমা দেয়া হলে ভিসাগুলো জাল বলে ফেরত দেয়া হয়।

এরপর কালু ও পালুর কাছে টাকা ফেরত চাওয়া হলে ভুক্তভুগীদের টাক ফেরত না দিয়ে টালবাহানা করে আসছে। বর্তমানে পালু ইতালিতে বসবাস করছে কিন্তু ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। প্রতারিত যুবকদের কাছ থেকে নেয়া টাকা ফেরতসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভুগী আশিক আলী, নূর ইসলাম, নূরনাহার খাতুন, সুলেখা খাতুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights