ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল কীর্তি

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটে প্রথম ও একমাত্র ভারতীয় বোলার হিসেবে যে কৃতিত্ব দেখিয়েছেন অনিল কুম্বলে। এবার ঘরোয়া ক্রিকেটে সেই কৃতিত্ব অর্জন করলেন আনশুল কাম্বোজ।

ভারতের হরিয়ানার তরুণ পেসার রঞ্জি ট্রফির এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল নজির গড়েন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন আনশুল কাম্বোজ।

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন আনশুল।
লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়ামও তাকে হতাশ করেনি। প্রথম শ্রেণির ম্যাচে গত দুই দিনে কেরালার ৮ ব্যাটারকে ফেরান ২৩ বছর বয়সী পেসার। আজ ইতিহাস গড়ার সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন তিনি। কেরালার বাকি দুই ব্যাটারকে আউট করে রেকর্ড বইয়ে নাম তুলেন তিনি।

তার বোলিং ফিগার দাঁড়ায় ৩০.১-৯-৪৯-১০। যা হরিয়ানার হয়ে সেরা। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পেসার।

আনশুলের আগে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি (১৯৫৫-৫৬ মৌসুম) ও রাজস্থানের পেসার প্রদীপ সুন্দরাম (১৯৮৫-৮৬ মৌসুম)। আর সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ষষ্ঠ ভারতীয় বোলার। বাকি তিনজন হচ্ছেন-লেগ স্পিনার সুভাষ গুপ্তে, পেসার দেবাশিষ মোহান্তি ও কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলে।

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেন ভারতের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে কুম্বলে আগে পরে আরও দুই বোলার এই কীর্তি গড়েছেন। তারা হচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার জিম লেকার ও নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।

ভিডিও দেখতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights