ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

এবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে উপস্থিত হন বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

কর্মসূচির শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী কোনভাবেই সড়ক ছাড়তে রাজি নন। তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেছেন। এখন পুলিশ সুপার কিংবা ডিসি মহোদয় এসে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের কথা জানালে, সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।

এর আগে মধুপুর লক্ষীপুর ও বিত্তিপাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে আসেন ওইসব এলাকার বিক্ষুব্ধ মানুষ। এ সময় ইবি থানা স্থানান্তরের অবৈধ সিদ্ধান্ত মানি না, মানবো না। স্লোগান দেন তারা।
মিছিল এসে ক্যাম্পাসের সামনে জড়ো হওয়ার পর মহাসড়ক অবরোধ করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলাপ আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights