ইমোতে ফ্যামিলি গার্ড ফিচার

অনলাইন ডেস্ক

ফ্যামিলি গার্ড নামে এক ফিচার রয়েছে ইমোতে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়গুলো সুরক্ষিত করা যায়। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের কাছের মানুষকে সুরক্ষা সংশ্লিষ্ট ঝুঁকি এবং হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সুরক্ষিত কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখা যায় সে ক্ষেত্রে অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন। এর মাধ্যমে অভিভাবকরা অনাকাক্সিক্ষত ঘটনা থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারবেন।

যখন কোনো সুরক্ষিত অ্যাকাউন্টের ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা; লগ-ইন করার চেষ্টা, ফোন নম্বর পরিবর্তন এবং অপরিচিত ডিভাইস বা লোকেশন থেকে অ্যাকাউন্ট ডিলিটের চেষ্টার মতো অপ্রত্যাশিত কোনো প্রচেষ্টা দেখা যাবে, তখনই সম্ভাব্য এসব ঝুঁকি থেকে অ্যাকাউন্টের সুরক্ষায় অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন। অভিভাবকরা সিকিউরিটি অ্যালার্ট পাওয়া মাত্রই ‘রিমাইন্ড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করতে পারবেন। এর মাধ্যমে ওই ব্যবহারকারীর কাছে তাৎক্ষণিক বার্তা চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights