ইরান যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে আহত সাড়ে তিন হাজার
অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলে তিন হাজার ৫৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধ শুরুর পর থেকে তিন হাজার ৫৩০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। এর জেরে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। সূত্র: আল-জাজিরা
