ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানালেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

অনলাইন ডেস্ক

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এক যৌথ বিবৃতিতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই হামলাকে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এবং এই ধরনের আক্রমণকে পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে উল্লেখ করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই উত্তেজনা যেন আর না বাড়ে, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।

উল্লেখ্য, ইস্তানবুলে ২১-২২ জুন দু’দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখান থেকেই ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হলো। বিশ্লেষকরা বলছেন, এই বিবৃতি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মেরুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights