ইরানের বহুবিধ শর্ত, যুক্তরাষ্ট্রের সামনে কি?

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য আমেরিকার কাছে বেশ কিছু কঠোর শর্ত পেশ করেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার আচরণে পরিবর্তন না আসা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধই থাকবে।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আর কখনো ইরানক হুমকি দিতে পারবে না। অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে।

এছাড়া, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে দেশটি।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আদনক-এর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আমিরাতের পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হয়েছে।

অন্যদিকে, চলমান এই উত্তেজনার মধ্যেই ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানের এই নতুন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights