ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

অনলাইন ডেস্ক
পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের পর ইসলামাবাদ বুধবার তেহরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। একই সময় ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ ইসলামাবাদে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান ইরান থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে ইরান সফররত পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আপাতত দেশে ফিরে আসতে পারবেন না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ‘গ্রিন মাউন্টেন’ নামক একটি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিলক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ওই সন্ত্রাসী গোষ্ঠীর সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে।
এটিকে ইরানের পাকিস্তানের সার্বভৌমত্বের ‘বিনা প্ররোচনায় এবং স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে ইসলামাবাদ এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে অভিহিত করেছে। সূত্র: জিওটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights