ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

অনলাইন ডেস্ক

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে ইরান থেকে নিক্ষেপ করা বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ)।

সোমবার বাহরাইন নিউজ এজেন্সির বরাত দিয়ে আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে হামলা শুরু হওয়ার পর বাহরাইন ডিফেন্স ফোর্স (বিডিএফ) অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এ পর্যন্ত বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ১২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২১২টি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করেছে বাহরাইনের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত নিজেদের ভূখণ্ড রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তু ও ব্যক্তিগত সম্পত্তির ওপর ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের একটি চরম লঙ্ঘন। এই নির্বিচার অপরাধমূলক হামলাগুলো আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি।

সূত্র : গালফ নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights