ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের ভিড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ছোড়া গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বৃহস্পতিবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বুধবার সন্ধ্যায় উত্তর গাজায় কুয়েত চত্বরে ফিলিস্তিনিরা ত্রাণসামগ্রী সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। এ সময় ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে।
গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ৩১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ২৪ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights