ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩ হাজার ২৯৩

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ২৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে আরও অন্তত ১ লাখ ৭৩ হাজার ৯০৬ জন মানুষ আহত হয়েছেন।

মন্ত্রণালয়টি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৯ জন নিহত হয়েছেন এবং একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য-২০২৫ সালের ১১ অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’র পর থেকেও ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১৬৮ জন নিহত এবং ৩ হাজার ৭৯৮ জন আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights