ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার নগরীর কিংফিশার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরা অধিবেশনের সমাপনী পর্বে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের। জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতারা অংশ নেন।

সভায় সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশনের শেষ পর্বে ২০২৫-২৬ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights