ঈদে যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঈদকে সামনে রেখে যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়কের পাশে গড়ে উঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ঈদকে সামনে রেখে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের পাশে কাঁচপুর ডাম্পিং এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম বলেন, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নির্দেশে ‘যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights