ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, জেলা বিএনপির আহ্বায়ককে দায়ী করে মামলা
পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের (৪১) প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ও কুপিয়ে জখম করার ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। হামলার ঘটনার ছয় দিন পর মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট (বুধবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে শরিফুল ইসলাম নিজেই প্রাইভেটকার চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে আসামিরা তার গাড়ির গতিরোধ করে। এ সময় হামলাকারীরা দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর আসামি শরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে তার পায়ে ও মুখের ভেতরে গুলি করেন।
