উত্তরায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে (৩১) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ১৪ নাম্বার সেক্টরের ২১ নাম্বার রোডের বস্তি এলাকা থেকে ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা কবির হোসেন মৃধা বাদী হয়ে গত বছর ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights