উমর আকমল হঠাৎ মেজাজ হারালেন কেন?

অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় উমর আকমলকে। বিশেষ করে টিকটকে। ফিটনেস ঠিক রাখার বদলে টিকটকেই বেশি সময় দেন তিনি, এমন অভিযোগ শোনা যায় নিয়মিতই।

নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলে এবার কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন উমর। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরেসরেই। অনুশীলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তার টিকটকে ভিডিও আপলোড করা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উমর। জবাবও দেন বেশ কড়া ভাষায়।

উমর বলেন, ‘কে বলেছে আপনাকে, আমি টিকটকে বেশি সময় ব্যয় করি? এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা সবার সামনেই উন্মুক্ত। এসব প্রশ্ন না করলেই ভালো হয়।’
ফিটনেস প্রসঙ্গে ৩২ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘ফিটনেস তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। শুধু আমি না, অন্য খেলোয়াড়দের এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তারাও একই কথা বলবে। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি আমি এবং নিজের কাছেই নিজেকে সুপার ফিট লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights