এআই ফোর্স বানাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) খাতের নিয়ন্ত্রণে ‘এআই ফোর্স’ গঠন করার ঘোষণা দিয়েছেন। যার নাম হবে ও ‘এআই জার’। অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানান, লিবারেলদের কারণে তৈরি হওয়া বিতর্কের মুখে তিনি এই উদীয়মান শিল্পখাতটিকে কোনোভাবেই ধসে পড়তে দেবেন না।

গত এক দশকে যেখানে প্রযুক্তি খাত নিয়ে নানা মহলে নীতিগত বিতর্ক চলেছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন। মহাকাশ গবেষণা ও নিরাপত্তার জন্য ২০১৯ সালে ‘স্পেস ফোর্স’ গঠনের পর প্রযুক্তিখাতে এটিই তার বড় কোনো নতুন কাঠামোগত উদ্যোগ। ট্রাম্পের দাবি, এআই উন্নয়নের গতি কমানোর আহ্বানগুলো প্রকৃতপক্ষে ডেমোক্র্যাটদের ছড়ানো একটি ভুয়া প্রচারণা। প্রযুক্তি খাতের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার এই শিল্পের অভিভাবক হিসেবে পাশে থাকবে এবং একে প্রয়োজনীয় সব সমর্থন জোগাবে।

তবে ওয়াশিংটনের এই নতুন অবস্থানের পেছনে প্রযুক্তি বিশ্বের অভ্যন্তরীণ উদ্বেগও স্পষ্ট হয়ে উঠছে। এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি এক নিবন্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি নিয়ে সতর্ক করেন এবং উন্নয়নের গতি কমানোর তাগিদ দেন। তার এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। তবে ট্রাম্প প্রশাসন সেই সতর্কবার্তাকে পাশ কাটিয়ে বরং এআই খাতের উন্মুক্ত অগ্রযাত্রাকেই মার্কিন অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights