এক ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এফবি জারিফ-তারিফ নামের একটি ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। শুক্রবার সকালে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স মনোয়ারা মৎস্য আড়তে আনা হলে নিলামের মাধ্যমে ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি করা হয়।
মাছটির ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন জানান, সচারোচার বড় ইলিশ পাওয়া যায় না। মাছটি বরফ করে ঢাকায় পাঠানো হবে।
ট্রলারের জেলে সোলমান বলেন, সাগরে বড় ইলিশ এখন খুব একটা মিলছে না। তবে মাছটি বড় হওয়ায় ভালো দাম পেয়েছি। বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। আশা করছি সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ ধরা পড়বে।
