এক ম্যাচে এত নাটক!

অনলাইন ডেস্ক

পর্তুগাল–ক্রোয়েশিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধ যেন ছিল নাটকীয়তার এক রোমাঞ্চকর মঞ্চ। এমন উত্তেজনাপূর্ণ ৪৫ মিনিট শেষ কবে দেখা গেছে, সেই প্রশ্ন উঠতেই পারে। ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

এরপর ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

সেই রোনালদো ৬৮ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরালেন পর্তুগালকে। এরপর ক্রোয়েশিয়ার গোল বাতিল হলো অফসাইডে। একটু পর হতাশা নিয়ে বদলি হয়ে মাঠ ছাড়লেন রোনালদো। ম্যাচের ৯৪ মিনিটে পর্তুগালকে এগিয়ে দিলেন বদলি নামা গনসালো রামোস। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচ শেষ, কিন্তু কে জানত নাটক যে আরও বাকি!

ম্যাচের যোগ করা সময়ের ১৩তম মিনিটে গোল করে বসে ক্রোয়েশিয়া। স্কোরলাইন হয়ে যায় ২–২ সমতা। এই গোলের পর চলল ক্রোয়েশিয়ার দীর্ঘ উদ্‌যাপন। কিন্তু উদ্‌যাপন শেষ হতেই নামল বিষাদ। মনিটর দেখে রেফারি জানালেন অফসাইডে বাতিল গোল। তারপর বাজল শেষ বাঁশি। ক্রোয়েশিয়া স্তব্ধ। উল্লাস ফেটে পড়লো রোনালদোর পর্তুগাল।

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights