এফবিসিসিআই’র সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শওকত আজিজ রাসেল

অনলাইন প্রতিবেদক

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি শওকত আজিজ রাসেল। এ জন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের ব্লু স্কাই কনভেনশন হলে বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে আমি এফবিসিসিআই নির্বাচন করতে ইচ্ছুক। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আশা করি, আপনারা আপনাদের প্রিয়জনদের কাছেও আমার জন্য দু’টো কথা বলবেন। সবার সমর্থন আমি অবশ্যই কামনা করি।’

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টু। এছাড়া গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights