রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রতিমন্ত্রী এনামুর

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসএম) মনিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত।

এর আগে, ২৭ জানুয়ারি তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ২৬ জানুয়ারি মধ্য রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights