‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’
অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয়ে ৮ উইকেটে হেরেছে টাইগারা। টার্নিং উইকেটে বাংলাদেশের নাকের ডগা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
৬ উইকেটে ৭৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শেষ দিকে নাঈম হাসানের লড়াকু ফিফটির সুবাদে টেনেটুনে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। সেই রান এক তুড়ি মেরেই ছুঁয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে এগিয়ে গেছে সিরিজেও।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে টার্নিং উইকেটের ফাঁদ পেতে সেখানে নিজেরাই ধরা পড়ার ব্যাপারে মুখ খুলেছেন অধিনায়ক। যদিও উইকেট-কন্ডিশনের ভাবনায় কোনো রকম ভুল দেখছেন না শান্ত।
উইকেট বানানোর চিন্তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাবনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত জানান, ‘না এরকম কোনো চিন্তা ছিল না। ম্যাচের আগেও বলেছি যে ফাইনালের চেয়ে একেকটা ম্যাচ ধরে আমরা চিন্তা করছি। প্রতিপক্ষের কী শক্তি অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’
মিরপুর টেস্টে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয়ে ৮ উইকেটে হেরেছে টাইগারা। টার্নিং উইকেটে বাংলাদেশের নাকের ডগা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
৬ উইকেটে ৭৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। শেষ দিকে নাঈম হাসানের লড়াকু ফিফটির সুবাদে টেনেটুনে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের টার্গেট দিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। সেই রান এক তুড়ি মেরেই ছুঁয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের জয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে এগিয়ে গেছে সিরিজেও।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে টার্নিং উইকেটের ফাঁদ পেতে সেখানে নিজেরাই ধরা পড়ার ব্যাপারে মুখ খুলেছেন অধিনায়ক। যদিও উইকেট-কন্ডিশনের ভাবনায় কোনো রকম ভুল দেখছেন না শান্ত।
উইকেট বানানোর চিন্তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাবনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত জানান, ‘না এরকম কোনো চিন্তা ছিল না। ম্যাচের আগেও বলেছি যে ফাইনালের চেয়ে একেকটা ম্যাচ ধরে আমরা চিন্তা করছি। প্রতিপক্ষের কী শক্তি আছে, দুর্বলতা আছে, সেভাবেই সব সেট করা হয়েছে। প্রথম দুই দিনে উইকেট প্রায় ভালোই ছিল। দুই দলই ভালো করতে পেরেছে। তবে আমার মনে হয় না ফাইনালের জন্য এমন কন্ডিশন করা হয়েছে।’
স্পিনের চেয়ে পেসে শক্তি এখন বেশি কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘তখন আসলে (ওয়েস্ট ইন্ডিজ) ভালো বল করেছে। তবে এ ধরনের কন্ডিশনে উইকেটে এমন পরিস্থিতি আসে। তবে তখন ৩ উইকেটের জায়গায় যদি ১ উইকেট যেত, তাহলে ভালো হত, তবে হয়নি। পেস আক্রমণের সাথে স্পিনাররাও কিন্তু দেশে এবং দেশের বাইরে ভালো করছে। (মেহেদী হাসান) মিরাজ এবং তাইজুল (ইসলাম) ভাইও ভালো করছে। দুজনের মধ্যেই ভালো কম্বিনেশন ছিল। ওয়েস্ট ইন্ডিজের শক্তি দুর্বলতা ভেবেই কিন্তু উইকেট বানানো। আমরা কীভাবে রাজত্ব করতে পারি সেখান থেকেই উইকেট সেভাবে বানানো। স্পিনাররা সবসময় আমাদের ম্যাচ জেতায় এমন উইকেটে। এই আত্মবিশ্বাস আমাদের আগেও ছিল, এখনও আছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে হয়নি। তবে কন্ডিশন নিয়ে মনে হয় না আমরা ভুল করেছি।’
স্পিনারদের বোলিংয়ের ঘাটতি নিয়ে অধিনায়ক জানিয়েছেন, ‘মনে হয় যে লেন্থটা ভালোভাবে ধরতে পারিনি। চতুর্থ ইনিংসে মাত্র ২ উইকেট নিয়েছি। ম্যাচ হারলেও যদি ৭-৮ উইকেট নিতে পারতাম, তাহলে হয়ত বুঝতাম যে রান কম করেছি। এখানে আমরা মনে হয় একটু এলোমেলো ছিলাম।’
পয়েন্ট টেবিলের ভাবনা নিয়ে শান্ত জানান, ‘পয়েন্ট টেবিল নিয়ে চিন্তা আসেনি। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতার কথা ভেবেই এরকম কন্ডিশন বানানো। আমরা কখনও স্পিনে ভালো খেলি, কখনও পেস ভালো খেলি। ওদের স্পিন আমাদের আরও ভালোভাবে হ্যান্ডেল করা দরকার ছিল। তবে আমরা পারিনি।’
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরের টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।আছে, দুর্বলতা আছে, সেভাবেই সব সেট করা হয়েছে। প্রথম দুই দিনে উইকেট প্রায় ভালোই ছিল। দুই দলই ভালো করতে পেরেছে। তবে আমার মনে হয় না ফাইনালের জন্য এমন কন্ডিশন করা হয়েছে।’
স্পিনের চেয়ে পেসে শক্তি এখন বেশি কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘তখন আসলে (ওয়েস্ট ইন্ডিজ) ভালো বল করেছে। তবে এ ধরনের কন্ডিশনে উইকেটে এমন পরিস্থিতি আসে। তবে তখন ৩ উইকেটের জায়গায় যদি ১ উইকেট যেত, তাহলে ভালো হত, তবে হয়নি। পেস আক্রমণের সাথে স্পিনাররাও কিন্তু দেশে এবং দেশের বাইরে ভালো করছে। (মেহেদী হাসান) মিরাজ এবং তাইজুল (ইসলাম) ভাইও ভালো করছে। দুজনের মধ্যেই ভালো কম্বিনেশন ছিল। ওয়েস্ট ইন্ডিজের শক্তি দুর্বলতা ভেবেই কিন্তু উইকেট বানানো। আমরা কীভাবে রাজত্ব করতে পারি সেখান থেকেই উইকেট সেভাবে বানানো। স্পিনাররা সবসময় আমাদের ম্যাচ জেতায় এমন উইকেটে। এই আত্মবিশ্বাস আমাদের আগেও ছিল, এখনও আছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে হয়নি। তবে কন্ডিশন নিয়ে মনে হয় না আমরা ভুল করেছি।’
স্পিনারদের বোলিংয়ের ঘাটতি নিয়ে অধিনায়ক জানিয়েছেন, ‘মনে হয় যে লেন্থটা ভালোভাবে ধরতে পারিনি। চতুর্থ ইনিংসে মাত্র ২ উইকেট নিয়েছি। ম্যাচ হারলেও যদি ৭-৮ উইকেট নিতে পারতাম, তাহলে হয়ত বুঝতাম যে রান কম করেছি। এখানে আমরা মনে হয় একটু এলোমেলো ছিলাম।’
পয়েন্ট টেবিলের ভাবনা নিয়ে শান্ত জানান, ‘পয়েন্ট টেবিল নিয়ে চিন্তা আসেনি। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতার কথা ভেবেই এরকম কন্ডিশন বানানো। আমরা কখনও স্পিনে ভালো খেলি, কখনও পেস ভালো খেলি। ওদের স্পিন আমাদের আরও ভালোভাবে হ্যান্ডেল করা দরকার ছিল। তবে আমরা পারিনি।’
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরের টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আগামী ৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।
