কক্সবাজারে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার কুতুপালংয়ে পশ্চিম পাড়ায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে স্থানীয় জায়ামাত নেতাসহ ৩ জন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ও জেঠাতো ভাইবোনেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। এতে ৫-৭ জন আহত হয়।

গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যায়। নিহতেরা হলেন, রাজাপালং জায়ামাত ইসলামীর নেতা স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আবদুল মান্নান ও শাহিনা বেগম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আমরা এ বিষয়ে এখনও কাজ করছি। পরে বিস্তারিত জানাবো।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিহতদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে। বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights