কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে মালিকবিহীন ছয় লক্ষ বাহাত্তর হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ নজরদারি ও অবস্থান নেয় টহল দল। একপর্যায়ে থার্মাল প্রযুক্তির মাধ্যমে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৭ থেকে ৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা হাতে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার কররা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights