কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, নিহতের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights