কক্সবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল আটক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রকাশ ওরফে মক্কী ইকবালকে (৪০) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে নিজ ইউনিয়নে খোঁজাখালী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

মক্কী ইকবাল স্থানীয় আওয়ামী লীগের নেতা ছিলেন।
চকরিয়া থানার এসআই জাকির হোছাইন বলেন, টিম নিয়ে খোঁজাখালী পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন চক্কী ইকবাল। এরপর ধাওয়া করে তাকে আটক করা হয়।

কোন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান চক্কী ইকবালকে আটক করা হয়েছে? এ প্রশ্নের জবাবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, কোনো মামলায় জড়িত কিনা নথি তল্লাশি করে দেখছি এবং তাকেও জিজ্ঞাসাবাদ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights