কঠিন ও রোমাঞ্চকর সিরিজ হবে: পোথাস

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ যতটা সহজে জিতেছে বাংলাদেশ, ওয়ানডে ও টি-টোয়েন্টি ততটাই কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

শনিবার মিরপুরে গণমাধ্যমে পোথাস বলেছেন, ‘তারা খুবই শক্ত প্রতিপক্ষ। এটা রোমাঞ্চকর সিরিজ হবে এবং খুবই কঠিন সিরিজ হবে।’

তার ধারণা, সীমিত পরিসরের দুই ফরম্যাটেই শক্তি ও সামর্থ্যে খুব কাছাকছি দুই দল। তাই ম্যাচগুলো হবে কঠিন ও রোমাঞ্চকর। মাঠে আগুনে পারফরম্যান্সের অপেক্ষায় আছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
আফগানিস্তানকে নিয়ে পোথাসের মূল্যায়ন, ‘তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের তাতিয়ে দিতে পারে।’

টেস্ট ম্যাচে বাংলাদেশ ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল। যা ৮৯ বছর পর টেস্ট্ ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে পাওয়া জয়। নিজেদের সুপারস্টার রশিদ খানকে ছাড়া খেলেছিল আফগানরা। চোট থাকায় মাঠে নামতে পারেননি রশিদ। সীমিত পরিসরে রশিদ ফিরছেন স্বরূপে। তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমানরাও আসছেন। এই দলটি সংযুক্ত আরব আমিরাতে সিরিজের প্রস্তুতিও নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights