কলাপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুুল আলমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের শহীদ শেখ কামল স্মৃতি অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. নাথুরাম ভৌমিক, কলাপাড়া প্রেসক্লব সভাপিত মো. হুমায়ুন কবির প্রমুখ।
আনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে জেলা প্রশাসক সেইসব সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights