কানাডায় দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির জানাজা বুধবার

কানাডায় ক্যানো (নৌকা) উল্টে নিহত দুই বাংলাদেশির নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় বুধবার বাদ আসর যথাক্রমে নাগাট মসজিদ ও ৩৪৭ ডেনফোথ রোডের সুননাতুল জামাত মসজিদে অনুষ্ঠিত হবে।

৮ জুন অন্টারিওর লিনজির একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

ইতিমধ্যেই কাওয়ার্থা লেক সিটি এবং অন্টারিও প্রাদেশিক পুলিশ(OPP) যৌথভাবে ঘটনার তদন্ত করছে।

এদিকে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন অফিস জানিয়েছে, রাকিব ও ক্যাপ্টেন সাইফের মরদেহ বৃহস্পতিবার কানাডা থেকে সরাসরি বিমান যোগে পাঠানো হবে ঢাকায়। পৌঁছাবে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights