কাপাসিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় থানার টোক ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসানকে (২৩) কাপাসিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জাহিদ উপজেলার টোক ইউনিয়নের কাসেরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শুক্রবার দিবাগত পৌনে তিনটার বিশেষ অভিযান চালিয়ে টোক এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা ও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর হামলা ও তাদের মোটরসাইকেল ও কাপাসিয়া জেলা পরিষদ ডাকবাংলোতে ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জাহিদ হাসানকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights