কারামুক্ত হলেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, গ্রেফতারকৃত মাহিয়া মাহিকে দুপুর ১টা ৫০ মিনিটে এ কারাগারে আনা হয়। এরপর তার জামিনের কাগজ বিকালে আদালত থেকে কারাগারে এসে পৌঁছে। জামিনের কাগজপত্র যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এদিকে, গ্রেফতারকৃত মাহি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও শুভানুধ্যায়ীরাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা কারাগারের গেটে ভিড় জমান। এসময় কারা ফটকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি একটি গাড়িতে চড়ে কারাগার এলাকা ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights